আন্তর্জাতিক সংবাদশিরোনাম
বন্দর থেকে বিমান চুরি- অতঃপর…

সিয়াটল-টেকোমা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হরিজোন এয়ারলাইন্সের একটি বিমান চুরির ঘটনা ঘটেছে। তবে বিমানটি উড়িয়ে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর সেটি সাগরে বিধ্বস্ত হয়। এ ঘটনার পর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এক এয়ারলাইন্স কর্মচারী যাত্রীবাহী বিমানটি উড়িয়ে পালিয়ে যান। তবে সে সময় বিমানটিতে কোনো যাত্রী ছিলো না। তবে এখনো ওই কর্মচারীর পরিচয় পাওয়া যায়নি।
হরিজোনোর অংশীদার আলাস্কা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, হরিজোন এয়ার কিউ৪০০য়ের একটি বিমান চুরি হয়েছে। এ ধরনের বিমানে আকৃতির ওপর ভিত্তি করে সাধারণত ৭৮টির মতো আসন থাকে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে ওই বিমানটিকে ওয়াশিংটন অঙ্গরাজ্যে অবস্থিত বিমানবন্দরের কাছ দিয়ে উড়ে যেতে দেখা যায়।




