আন্তর্জাতিক সংবাদশিরোনাম

পুতিনের বিশেষ স্মার্টফোন : ভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে কথা বলতে যা ব্যবহার হয়

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে টেলিফোনে কথা বলার জন্য বিশেষ মোবাইল ফোন ব্যবহার করেন। এ মোবাইল ফোন কেবলমাত্র পুতিনের জন্যেই বিশেষভাবে বানানো হয়েছে।
সচরাচর যে সব স্মার্টফোন পাওয়া যায় এটি তারচেয়ে আকারে বেশ পুরু। রাশিয়ার মিডিয়াকে এ কথা বলেছেন ক্রেমলিনের একটি সূত্র। ফোনটিতে কয়েক ধাপের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। কথা চলাকালে মোবাইল ফোনের সিগন্যালের কোনও ধরণের বিকৃতি না ঘটে তারও ব্যবস্থা রাখা রয়েছে।
দুই নেতার মধ্যে চলমান আলোচনায় আড়িপাতার কোনও অবকাশ এতে নেই। রুশ সরকারের নিরাপদ লাইনটি সামরিক কৃত্রিম উপগ্রহের মাধ্যমে চলে গেছে। গোপন প্রযুক্তির মাধ্যমে কথাবার্তাকে সংকেতবদ্ধ করে পাঠানো হয়। এ ধরণের বার্তার সংকেত মোচন করতে চাইলে এক বছরেরও অধিক সময় লাগবে বলে ক্রেমলিনের সূত্র থেকে জানান হয়েছে।
এখানে উল্লেখ্য যে দুই দেশের নেতার মধ্যে টেলিফোন সংলাপের জন্য বিশেষ কূটনৈতিক কাঠামো রয়েছে। সংলাপের জন্য বিশেষ কূটনৈতিক চ্যানেল ব্যবহার করা এবং দক্ষ দোভাষীর সহায়তা নেয়া এ কাঠামোর মধ্যেই পড়ে।
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button