মালয়েশিয়ায় শেখ হাসিনার জন্মদিন পালন

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন পালন করা হয়েছে। জাতীয় শ্রমিকলীগ মালয়েশিয়া শাখার উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালন করেন নেতারা। এ উপলক্ষে শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় তামিন জায়া শ্রমীকলীগের কার্যালয়ে কেক কাটা, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় ।
সভাপতি, নাজমুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, এস এম আবুল হোসেনের সঞ্চালনায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। নামের আগে পরে কোন বিশেষণ যোগ করার দরকার হয় না। এক কঠিন সংগ্রামের পথ বেয়ে নিজ প্রতিভায় বিকশিত তিনি। সাঁইত্রিশ বছর ধরে একটানা দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতৃত্বে থাকা, তিন-তিনবার দেশের প্রধানমন্ত্রী হওয়া এবং এখনও প্রধানমন্ত্রী পদে থাকা সত্যিই গর্বিত হওয়ার মতো।
পিতার মতো দুর্জয় সাহস নিয়ে দেশের রাজনীতি ও জনগণের পক্ষে নিজের দৃঢ় অবস্থানে দাঁড়িয়ে আছেন, যুদ্ধ করছেন। জীবনের ঝুঁকি নিয়ে এখনও এগিয়ে চলছেন। বিদেশে থাকায় পঁচাত্তরের পনেরোই আগস্টে মধ্যরাতের হত্যাযজ্ঞ থেকে বেঁচে যান। কিন্তু গত সাঁইত্রিশ বছর ধরে তাকে হত্যার জন্য বহুবার চেষ্টা করা হয়। গ্রেনেড হামলাও হয়েছে। তবে বেঁচে গেছেন অলৌকিকভাবে। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ঘাতকের ঘৃণ্য তৎপরতা কাজে আসেনি। পিতার সাহস ও রাজনৈতিক প্রজ্ঞা তাকে দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্ব দরবারে আসন দিয়েছেন।
বক্তারা বলেন, স্বৈরাচারের কাছে আত্মসমর্পণ এবং দেশ ও জনগণের বিপদের মুহূর্তে দেশত্যাগ বা রাজনীতিতে নিস্ক্রিয় হয়ে যাওয়ার কোন ঘটনাই নেই তার জীবনে। তাই তিনি বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের একজন সফল রাজনৈতিক নেত্রী ও রাষ্ট্রনায়কে পরিণত হয়েছেন। শেখ হাসিনা যদি আওয়ামী লীগ ও দেশের গণতান্ত্রিক রাজনীতির ঘোর দুর্দিনে সম্পূর্ণ অভাবিত ও অপ্রত্যাশিতভাবে দেশের রাজনীতিতে চমক লাগিয়ে সব দ্বিধা, সঙ্কোচ ও সংসারের বন্ধন ত্যাগ করে রাজনীতির কণ্টকাকীর্ণ পথে এসে না দাঁড়াতেন এবং বঙ্গবন্ধুর রাজনীতির পতাকা আবার সাহসের সঙ্গে উর্ধে তুলে না ধরতেন, তাহলে বাংলাদেশের অবস্থা আজ কী দাঁড়াত, তা ভাবতেও শঙ্কা হয়।
বক্তারা আরও বলেন, দেশের উন্নয়নের স্বার্থে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় অনতে হবে । বঙ্গবন্ধুর সোনার বাংলাকে উন্নয়নের মডেল করতে হলে শেখ হাসিনার বিকল্পনেই। আলোচনা সভায় বক্তব্য রাখেন, দলের সহ সভাপতি মো: শাহ আলম হাওলাদার, সহ সভাপতি মো:সেলিম, যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খাাঁন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন প্রমূখ।
উপস্থিত ছিলেন সহ সভাপতি মো: আলম, শ্রী সুবাস, মোঃ হানিফ মিয়া, শ্রী রিপন হালদার, শাহিন, জাকির, ইমন, মহিউদ্দীন, মোঃ ওমর ফারুক, গোলাম মোরশেদ প্রমুখ। আলোচনা সভা শেষে শতাধিক নেতৃবৃন্দেও উপস্থিতিতে জাতির জনক বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত করা হয়।



