খেলা

দুবাইয়ে তামিমের ছেলের জন্মদিন পালন

দুবাইয়ের একটি হোটেলে আয়োজন করা হয় আরহামের জন্মদিনের পার্টিদুবাইয়ের একটি হোটেলে আয়োজন করা হয় আরহামের জন্মদিনের পার্টি
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে এখন দুবাইয়ে অবস্থান করছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। সাথে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান ও সাব্বির রহমান। জাতীয় দলের এই সতীর্থদের নিয়েই একমাত্র সন্তান আরহাম ইকবালের জন্মদিন পালন করলেন তামিম।

সতীর্থ-পরিবার এবং স্থানীয় কয়েকজন পরিচিতজন ও প্রবাসী বাংলাদেশীদের নিয়ে একটি হোটেলে জন্মদিনের আয়োজন করা হয়। সেই পার্টির ছবি বুধবার নিজের ফেসবুক পেজে পোস্ট করেন মোস্তাফিজুর রহমান। সাথে লিখেন, ‘প্রিয় মুখগুলোর সাথে, আরহামের জন্মদিনের পার্টিতে কিছু ভালো সময় উপভোগ করছি। তার জন্য শুভ কামনা।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button