খেলা
জিম্বাবুয়ের বিরুদ্ধে বড় জয় বাংলাদেশের

ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে আরেকটি বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুরে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৯১ রানে জয় পায় বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ করেছিল ২১৬ রান। ভাষ্যকাররা তখন বলেছিল, বাংলাদেশ কম করেছে অন্তত ৪০ রান। ম্যাচ নিরাপদ রাখার জন্য ২৬০-২৭০-এর মতো রান করা দরকার ছিল। কিন্তু বাংলাদেশের বোলাররা ওই স্বল্প পুঁজিও বেশ ভালোভাবে রক্ষা করে। জিম্বাবুয়ে অল আউট হয়ে যায় ১২৫ রানে, ৩৬.৩ ওভারে।
সাকিব আল হাসান ৩টি এবং মাশরাফি মর্তুজা, সানজামুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান ২টি করে উইকেট লাভ করেন।
জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন সিকান্দার রাজা।




