খেলা

বড় আসরে ফিরেই বাজিমাত করল হাঙ্গেরি

দীর্ঘ সময় পর বড় কোন আসরে প্রত্যাবর্তন করেই বাজিমাত করল হাঙ্গেরি। মঙ্গলবর ফ্রান্সের বর্দুতে অনুষ্টিত ইউরো ২০১৬ টুর্নামেন্টে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই ১০ জনের অস্ট্রিয়াকে হারিয়ে নতুন ইগিহাস গড়েছে তারা। ১৯৮৬ সালে বিশ্বকাপ ফুটবলের চুড়ান্ত পর্বে অংশগ্রহনের পর আর কখনো বড় কোন আসরে খেলার সুযোগ হয়নি হাঙ্গেরির।

জয়সুচক দুটি গোলই তারা আদায় করেছে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৬২ ও ৮৭তম মিনিটে গোল দুটি আদায় করেছেন যথাক্রমে এডাম সজালাই ও জলটান স্টিয়েবার। চলতি টুর্ণামেন্টে ডার্ক হর্স হিসেবে বিবেচিত অস্ট্রিয়া ম্যাচের শুরু থেকেই নিজেদের আধ্যিপত্য প্রতিষ্টা করেছিল। কিন্তু ১৮ মাসের গোল খরা কাটিয়ে সজালাই গোলের দেখা পাওয়াতে পিছিয়ে পড়ে অস্ট্রিয়া। খেলা শেষ হবার মাত্র ৩ মিনিট আগে টেমাস প্রিসকিনের ক্রসের বল দিয়ে স্টিয়েবার অস্ট্রিয়ান গোল রক্ষক রবার্ট আলমেরকে পরাস্ত করলে সত্যিকারের বিজয় উৎসব করার উপলক্ষ পেয়ে যায় হাঙ্গেরিয় সমর্থকরা।

টুর্নামেন্টে অংশগ্রহন করতে পারাটাই নিজেদের জন্য অকল্পনীয় বলে আগে মত প্রকাশ করা বিজয়ী দলের কোচ ব্রেন্ড স্টর্ক খেলা শেষে বলেন,‘ খেলোয়াড়রা তাদের সামর্থ্যেরও বেশী ভাল খেলেছে। আজকের খেলাটি ছিল কঠিন একটি দলের বিপক্ষে। যেখানে আমরা বেশ ভাল ফুটবল খেলেছি। ভাগ্যও আমাদের কিছুটা সহায়তা করেছে। ফুটবলে অবশ্যই ভাগ্য দেবীর সহায়তার প্রয়োজন রয়েছে।’

অস্ট্রিয়া দলের কোচ মার্সেল কুলের বলেন,‘ আজ আমরা যা করতে চেয়েছিলাম দুর্ভাগ্যবশত তা করতে পারিনি। হয়তো কিছু খেলোয়াড় ¯œায়ু চাপে ভুগেছে। কারন এটি ছিল তাদের জন্য সুচনা ম্যাচ। এখন পরিস্থতি যেমনটা দাঁড়িয়েছে তাতে আমাদেরকে পর্তুগালের বিপক্ষে জয়লাভের চেস্টা করতে হবে।’ আগামী শনিবার প্যারিসে অনুষ্ঠিত হবে এফ গ্রুপ ফেভারিট পর্তুগাল ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচটি। এদিন মার্সেইয়ে মুখোমুখি হবে হাঙ্গেরী ও আইসল্যান্ড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button