বিনোদন

বিমানে যৌন হেনস্থার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ এবং ‘সিক্রেট সুপারস্টার’ -এ অভিনয় করা ১৭ বছরের জায়রা ওয়াসিম এর মধ্যেই ফিল্ম ইন্ডাস্ট্রির যথেষ্ট পরিচিত মুখের অন্যতম। বলিউডে পা রাখা নবাগতা এই অভিনেত্রী এবার বিমানে শ্লীলতাহানির শিকার হলেন। সেই বীভৎস অভিজ্ঞতার কথা নিজের ইন্সটাগ্রাম ভিডিওয়ে শেয়ার করে কান্নায় ভেঙে পড়েন জায়রা।জায়রা ভিডিওয়ে জানিয়েছেন, তিনি এয়ার ভিস্তারার বিমানে দিল্লি থেকে মুম্বাই আসছিলেন। সেই সময় বিমানের মধ্যে ঘুমিয়ে পড়েন জায়রা। তার পিছনে বসে থাকা এক মধ্যবয়স্ক ব্যক্তি তার শ্লীলতাহানি করার চেষ্টা করেন। আচমকাই তিনি বুঝতে পারেন তার গলার কাছ দিয়ে কেউ হাত বোলাচ্ছে। ঘুম ভাঙতেই ওই ব্যক্তির এই কর্দয কাজটি জায়রা মোবাইলে রেকর্ড করে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু বিমানের মধ্যে সেই সময় হাল্কা আলো জ্বলায়, স্পষ্টভাবে ভিডিওটি ওঠে না, জানিয়েছেন অভিনেত্রী।তবে বিমান থেকে নামার পরই জায়রা ইন্সটাগ্রামে একটি লাইভ ভিডিও করে নিজের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা শেয়ার করেন। সেই কথা বলতে বলতে একাধিকবার কান্নায় ভেঙে পড়তেও দেখা যায় জায়রাকে। তিনি বলেন, এধরনের কার্যকলাপে ভীষণই বিরক্ত অভিনেত্রী। তারপরই তার প্রশ্ন, প্রকাশ্যে মহিলাদের সঙ্গে কি এধরনের আচরণ করা উচিত?বিমানে ওই ব্যক্তির নোঙরা কাজের একটি স্ক্রিনশট জায়রা ইন্সটাগ্রাম ভিডিওয়ে দিয়েছেন। সেখানেই দেখা যাচ্ছে জায়রার পায়ে হাত দিয়ে, তাকে অশালীনভাবে ছোঁয়ার চেষ্টা করছে ওই ব্যক্তি। ওই ঘটনার একাধিক ছবি জায়রা তার ইন্সটাগ্রামে শেয়ারও করেছেন। তবে শুধু ওই ব্যক্তির ওপরই রাগ প্রকাশ করেননি জায়রা, তিনি এয়ার ভিস্তারার ক্রুদের ওপরও ক্ষুব্ধ, তাকে সামান্য সাহায্য না করার জন্যে সেই সময়।বিমান সংস্থাটি কেন অভিযুক্তের নাম প্রকাশ্যে আনছে না, এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে দেশটির মহিলা কমিশন। এ ব্যাপারে কড়া পদক্ষেপ নিতে মহারাষ্ট্রের ডিজিকে নির্দেশ দেওয়া হয়েছে।তবে বিমান সংস্থাটি জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।বার্তা সংস্থা এনএনআই জানিয়েছে, দেশটির বিমান চলাচল মন্ত্রণালয় ও বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা ডিজিসিএ এই ভিস্তারাকে এ ঘটনার বিস্তারিত জানাতে বলেছে।বার্তা সংস্থাটি আরো জানিয়েছে, একজন পুলিশ অফিসার মুম্বাইয়ে যে হোটেলে জারা অবস্থান করছেন, তার বক্তব্য জানতে আজ সকালে সেখানে যান।

দেখুন ভিডিওতে :

সূত্র: এনডিটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button