বিনোদন

দক্ষিণ কোরিয়ায় কারাতে প্রতিযোগিতায় নায়ক আলেকজান্ডারে রুপা জয়

দক্ষিণ কোরিয়ায় কারাতে প্রতিযোগিতায় রুপা জিতেছেন বাংলাদেশের চিত্রনায়ক আলেকজান্ডার বো। দেশটির বুসানে ‘কোরিয়ান ইউনিভার্সিটি স্পোর্টস ফেস্টিভাল ২০১৭’ কারাতে প্রতিযোগিতায় অংশ নেন এই চিত্রনায়ক।
বাংলাদেশ কন-কারাতে ফেডারেশনের তত্ত্বাবধানে গত ২৬ অক্টোবর আলেকজান্ডারসহ সাত সদস্যের একটি টিম বাংলাদেশ থেকে কোরিয়া যায়। সেখানে পৌঁছে গেল ২৮ অক্টোবর নেপালের প্রতিযোগীকে হারিয়ে ফাইনালে ওঠেন আলেকজান্ডার। এরপর কোরিয়ার প্রতিযোগীর সঙ্গে লড়ে ফাইনাল রাউন্ডে ১ পয়েন্টের জন্য হেরে যান। এরপর এই চিত্রনায়ককে খুশি থাকতে হয় রৌপ্য পদক নিয়েই।
জানাযায়, বাংলাদেশ ছাড়াও এই প্রতিযোগিতায় অংশ নেয় স্বাগতিক কোরিয়া, নেপাল ও কাজাকিস্তানের প্রতিযোগীরা। ৮ থেকে ৪০ বছর বয়সের প্রতিযোগীরা অংশ নেন এখানে। আমি অংশ নেই অনূর্ধ্ব ৪০ এ।
আলেকজান্ডার বো সাংবাদিকদের বলেন, ‘আমি সর্বশেষ দেশের বাইরে কারাতে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ২০১৩ সালে। ওটা ছিল সাউথ এশিয়ান গেমস, ভেন্যু ছিল মালয়েশিয়ার কুয়ালালামপুর। এরপর কয়েক বছর গ্যাপ দিয়ে আবার খেললাম। ব্যবসায়িক কাজে নিয়মিত অনুশীলন না করা কিংবা আমার ওজন কিছুটা বেড়ে না গেলে হয়তো গোল্ড মেডেলটা পেতাম।
চলচ্চিত্রে অভিনয়ের বাইরেও চিত্রনায়ক আলেকজান্ডার বো একজন ‘মার্শাল আর্ট’ শিল্পী। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হয়েছেন তিনি। জাতীয় কারাতে প্রতিযোগিতায় ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত চ্যাম্পিয়ন ছিলেন আলেকজান্ডার। ১৯৯৭ সালে সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়ন ছিলেন। ১৯৯৮ সালে রাশিয়াতে ইউরোপিয়ান কারাতে প্রতিযোগিতায় রানারআপ হয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button