sliderস্থানিয়

শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অসহায়-দুস্থ অর্ধ শতাধিক পরিবারের মাঝে সবজি বীজ ও হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে শান্তি নিবিড় পাঠাগারের উদ্যোগে শিবগঞ্জ পৌরসভার জালমাছমারী-ইসরাইল মোড়ে এসব বীজ ও হাঁসের বাচ্চা বিতরণ করেন সংগঠনের পরিচালক নাহিদ উজ্জামান। এ সময় তিনি বলেন, প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং গ্রামীণ পর্যায়ে হাঁস পালন সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাঁস পালন স্বল্প পুঁজিতে লাভজনক হওয়ায় এটি গ্রামীণ পরিবারের আয় বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণে সহায়ক হবে। পাশাপাশি শান্তি নিবিড় পাঠাগার সব সময় অসহায় দরিদ্রদের পাশে থাকে রয়েছে বলেও জানান তিনি। এছাড়া সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button