বিনোদন

শাহরুখকন্যা সুহানা ফের ভাইরাল

বলিউড তারকাদের সন্তানদের ঘিরেও তৈরি হয় ক্রেজ। এই ক্রেজ তৈরিতে অন্যদের চেয়ে কয়েকধাপ এগিয়ে শাহরুখ খানের কন্যা সুহানা। শোবিজে পা না রাখলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তুমুল জনপ্রিয়। সুহানা খান সম্পর্কে জানাতে ভক্তদের মাঝে সবসময় বাড়তি আগ্রহ কাজ করে।
বলিউড বাদশার কন্যা বর্তমানে নিউইয়র্কে পড়াশোনা করছেন।

সম্প্রতি তিনি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলটি সর্বজনীন করেছেন এবং তার অ্যাকাউন্টটি ভ্যারিফাই হয়েছে হয়েছে। এতে যে কেউ সুহানার পোস্ট করা ছবিগুলো দেখতে পারছেন।
শাহরুখপত্নী গৌরী খান সম্প্রতি কলেজে মেয়ের নতুন দিনের একটি ছবি শেয়ার করেছিলেন । নিউইয়র্কের বন্ধুদের সাথে সুহানার ছবিগুলি প্রায়ই ইন্টারনেটে ভাইরাল হয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।
সুহানার একটি ফ্যান ক্লাব থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ছবিগুলির একটি সেট প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যায়, পার্কে বন্ধুদের সঙ্গে পানীয় পান করে উপভোগ করছেন সুহানা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button