sliderস্থানিয়

যশোরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্বীকৃতি বিশ্বাস, যশোর: বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত এ কর্মসূচিতে সিটি কলেজ, এমএম কলেজ, আলহেরা ডিগ্রি কলেজ, আব্দুর রাজ্জাক কলেজ, শিক্ষা বোর্ড কলেজ ও উপজেলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচিতে সিটি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আবু আনাসের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাবিরুল ইসলাম সিয়াম, সজীব হোসেন, রামিয়া, আইরিন তালুকদার তামান্না, নাঈম হোসেন, লিজু, ওমর ফারুক, জুলকার ইমন আল শিহাব, মো. ফাহিম হোসেন, ইমতিয়াজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা “Our Future, Our Right”, “We Will Stand and Fight”, “বন্যার পানিতে নয়, ন্যায্য পরিবেশে পরীক্ষা চাই”, “শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই”, “Step Down Helicopter Milon” এবং “Fix Bangladesh Education System” লেখা প্ল্যাকার্ড বহন করেন।

বক্তারা অভিযোগ করেন, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ধোপরাকুল ডিগ্রি কলেজের শিক্ষার্থী দিশারানী মহন্ত বন্যার প্রতিকূল পরিবেশে পরীক্ষা দিতে গিয়ে মানসিক চাপে আত্মহত্যা করেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে তারা বলেন, বন্যাকবলিত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সমান ও নিরাপদ পরীক্ষার পরিবেশ নিশ্চিত না করে পরীক্ষা নেওয়া অমানবিক। তাই বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান তারা।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button