বিনোদন

৫ হাজার টাকা নিয়ে ভারতে এসেছিলাম: নোরা ফাতেহি

নোরা ফাতেহি, বলিউডে এখন অন্যতম সফল অভিনেত্রী ও ডান্সারদের তালিকায় যাদের নাম উঠে আসে, তাদের মধ্যে অন্যতম তিনি। একের পর এক মিউজিক ভিডিওতে তার নাচের পারদর্শীতায় দর্শকদের মন জয় করে নিয়েছেন। এই সাফল্য সহজে আসেনি। বহু পরিশ্রমের পর বলিউডে পায়ের তলার মাটি শক্ত হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা বলেন, মাত্র ৫,০০০ টাকা পকেটে নিয়ে ভারতে এসেছিলাম।
বলিউডে স্থান করে নেওয়া কখনই সহজ নয়। তার উপর একজন কানাডার বাসিন্দা হিসাবে নতুন দেশে এসে মানিয়ে নেওয়া, চলার পথটা সহজ ছিল না কোনওদিনই। বলিউডে কাজ খোঁজার দিনগুলোর কথা মনে করতে গিয়ে আবেগঘন নোরা ফাতেহি।
তিনি বলেন, যে এজেন্সির সঙ্গে মুম্বাইতে কাজ করতাম, তারা সপ্তাহে মাত্র ৩০০০ টাকা করে দিত। কিন্তু শত কষ্টের মাঝেও নিজের প্যাশনকে ভুলে যাইনি।
নোরা আরও জানন, দিনের পর দিন নাচ অভ্যাস করেছেন। চালিয়ে গিয়েছেন শরীরচর্চা। একের পর এক অডিশনে গিয়েছেন তিনি। রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন। অবশেষে বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করার সুযোগ পান। সেই ভিডিও থেকেই মেলে জনপ্রিয়তা। আর আজ বলিউডের অন্যতম জনপ্রিয় ডান্সারদের তালিকায় শীর্ষের দিকে তার নাম। সাকি সাকি, দিলবার, কামারিয়ার মতো গানে তার নাচে অভিভূত হয়ে গিয়েছেন দর্শকরা। এভাবেই ধীরে ধীরে বলিউডে নিজের স্থান পাকা করেছেন নোরা।
প্রসঙ্গত, নোরা সর্বশেষ সিনেমা বাটলা হাউজও বক্স অফিসে সাফল্য পেয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button