sliderস্থানিয়

চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে আটক ২

মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুইজনকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আটককৃতরা হলেন- উপজেলার গাজিরটেক ইউনিয়নের বিন্দুডাঙ্গী গ্রামের শেখ মোকলেছের মেয়ে রিমা আক্তার(২০) ও বেপারীডাঙ্গী গ্রামের আবুল মৃধার ছেলে রাশেদ মৃধা(৩০)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার চরহাজীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় রিমা আক্তারের কাছ থেকে ৩পিছ ও রাশেদ মৃধার কাছ থেকে ২পিছ ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে উপজেলার গাজিরটেক ইউনিয়নের বিন্দুডাঙ্গী গ্রামের নিজ বাড়ির আঙিনা থেকে ইয়াবা সেবনরত অবস্থায় রিমা আক্তারকে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং সকাল ৮টা ১৫ মিনিটের দিকে বেপারীডাঙ্গী গ্রামের নিজ বাড়ির পশ্চিম পাশের ফাঁকা জায়গা থেকে ইয়াবা সেবনরত অবস্থায় রাশেদ মৃধাকে আটক করা করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ।

জানা যায়, অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক (ক সার্কেল) বেলায়েত হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button