বিজ্ঞান ও প্রযুক্তি

মাইক্রোসফট পার্টনার অ্যাওয়ার্ড পেল বাংলাদেশের ৫ কোম্পানি

সম্প্রতি মাইক্রোসফটের আয়োজনে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়ে গেল দ্বিতীয় বার্ষিক সাউথইস্ট এশিয়া নিউ মার্কেটস পার্টনার সামিট। এতে বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশের পাঁচটি কোম্পানি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে।
সামিটের বাংলাদেশ, ভূটান, ব্রুনাই, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, শ্রীলংকাসহ মোট ৯টি মার্কেটের ১৩৮জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ ছাড়া মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের পার্টনার লিডাররাও এতে অংশ নিয়েছেন।
মাইক্রোসফটের বিভিন্ন পণ্যের উপর ভিত্তি করে গ্রাহকদের সঙ্গে যোগযোগ রক্ষা, কর্মীদের ক্ষমতায়ন, নিজেদের কর্ম-পরিচালনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘কানেক্ট, কোলেবোরেট এ্যান্ড উইন টুগেদার’ স্লোগানকে সামনে রেখে আলোচনা, জ্ঞানার্জন ও সহযোগিতা করার মাধ্যমে ব্যবসায়ীক মডেল নতুনভাবে ঢেলে সাজানোর প্ল্যাটফর্ম তৈরি করেছে দিয়েছে এই সামিট। মাইক্রোসফটের পার্টনার মিশন ‘ওয়ান টিম’এদিন সাফল্য উদযাপন করাসহ মাইক্রোসফট সল্যুশনসের উপর ভিত্তি করে একে অপরকে সহযোগিতায় ব্যাপক গুরুত্ব দিয়েছে, যাতে করে গ্রাহকদের কার্যকর সেবা প্রদান করা যায়। দুদিনের সেশনে পার্টনাররা মাইক্রোসফটের অ্যাপাক লিডারশিপ টিমের সঙ্গে বিভিন্ন ধারনা আদান-প্রদান করার সুযোগ পেয়েছেন।
পার্টনার সামিট আয়োজনের মূল অংশ ছিল শেরাটন গ্র্যান্ড সুখুমভিত হোটেলে অনুষ্ঠিত পার্টনার অ্যাওয়ার্ড সেলিব্রেশন নাইট। এদিন উপস্থিত ছিলেন দক্ষিণপূর্ব এশিয়ার নিউ মার্কেটসের জেনারেল ম্যানেজার মাইকেল সিমন্স, ক্ষুদ্র ও মাঝারি মার্কেট পার্টনারস সল্যুশনস গ্রুপের জেনারেল ম্যানেজার ভ্যালেরি বিউলে প্রমুখ।
বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশের পাঁচটি মাইক্রোসফট পার্টনার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। বাৎসরিক প্রবৃদ্ধি নিশ্চিত করায় ডিস্ট্রিবিউটর অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে মাল্টিমোড লিমিটেড, সর্বোচ্চ আয় নিশ্চিত করে রিসেলার অ্যাওয়ার্ড জিতেছে কর্পোরেট প্রযুক্তি লিমিটেড, টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) লি. পেয়েছে ওইএম অ্যাওয়ার্ড এবং ক্লাউড সেবা প্রদানের জন্য বেস্ট ক্লাউড সল্যুশন পার্টনার ও ডিজিটাল বাংলাদেশের তথ্যপ্রযুক্তিভিত্তিক অবকাঠামো তৈরি করায় ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে আমরা টেকনোলজিস লিমিটেড।
এ প্রসঙ্গে মাইক্রোসফটের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, ‘পার্টনারদের সাফল্যে আমি তাদের অভিনন্দন জানাই। মূলত বিশ্বব্যাপী মানুষ ও বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনারদের সঙ্গে মিলে মাইক্রোসফটে থেকে আমরা কাজ করে থাকি। বিশ্বকে প্রযুক্তির ক্ষমতায় রূপান্তরের যে লক্ষ্যমাত্রা মাইক্রোসফটের রয়েছে তা অর্জনে পার্টনার প্রতিষ্ঠানগুলো বিশেষ ভূমিকা রাখে, আর এভাবেই প্রতিটি পার্টনার প্রতিষ্ঠান মাইক্রোসফটকে প্রতিনিধিত্ব করে। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর এমন সাফল্য দেখে আমি সত্যিই গর্বিত। পার্টনারদের সঙ্গে মিলে সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এক হয়ে কাজ করার ব্যাপারে আমরা দৃঢ়-প্রতিজ্ঞ।’
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button