অপরাধশিরোনাম

শাহজালালে স্বর্ণের বার ‘প্রসব’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর পেটের ভেতর রাখা স্বর্ণের বারসহ তাদের আটক করেছে কাষ্টমস কতৃপক্ষ। কতৃপক্ষ জানায়, যাত্রীদের পেটের ভেতর স্বর্ণের অস্তিত্ব পাওয়ার পর তাদের টয়লেটে নিয়ে যাওয়া হয়। পরে পায়খানার রাস্তা দিয়ে তারা েএকে একে ছয়টি স্বর্ণের বার বের করে আনেন।
কাষ্টমস কর্তৃপক্ষ জানান, গতকাল বৃহস্পতিবার রাতে মালিন্দো এয়ারলাইন্সের একটি ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে স্বর্ণের বারগুলো আটক করা হয়। আজ শুক্রবার কাস্টমস হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতের ওই ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি রাখা হয়। এ সময় মালয়েশিয়া থেকে আসা যাত্রী ফজর আলী ও কামাল হোসেনের ব্যাগ স্ক্যান করা হয়।
পরে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁদের দেহ তল্লাশি করা হয়। কিন্তু কোনো স্বর্ণ না পাওয়ায় পরবর্তী সময়ে তাঁদের বিমানবন্দরের আর্চওয়েতে হাঁটানো হয়।
এ সময় তাঁদের কাছে মেটাল পদার্থ থাকার সংকেত পাওয়া যায়। পরে তাঁদের দুজনকে বিমানবন্দরের টয়লেটে নিয়ে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে গত ৬ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ।
এর আগের দিন রাতেও এক যাত্রীর কাছ থেকে ২৫ কেজি স্বর্ণ জব্দ করা হয়।
সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস ৩১৪ নং ফ্লাইটের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ওজনের ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার প্রায় মূল্য প্রায় ৩ কোটি টাকা।
এর আগের দিন রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৬ ফ্লাইটের যাত্রী মো. জামিল আক্তারের কাছ থেকে জব্দ করা হয় প্রায় ২৫ কেজি ওজনের ২৫০টি স্বর্ণের বার। তিনি রোগী সেজে হুইল চেয়ারে করে ফিরছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button