বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় : ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান

বেরোবি প্রতিনিধি: শোকাবহ আগস্টের কর্মসূচি হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর শাখার আয়োজনে শুক্রবার (৪ আগস্ট ২০১৭) বিকাল ৫:০০টায় বিশ্ববিদ্যালয়ের ১ নং খেলার মাঠে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকীকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ মাসব্যাপী নানা কর্মসুচির এটি একটি অংশ।
পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষার, সাধারণ সম্পাদক কামরুল হাসান নোবেল শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা সতঃস্ফুর্তভাবে অংশ গ্রহন করেন।
উপাচার্য বলেন, শোকের মাসে সকলের অংশগ্রহনে পরিচ্ছন্নতার অভিযান সমাজের জন্য ইতিবাচক অবদান রাখবে। বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ-সম্পাদক পৃথক পৃথক বক্তব্যে ছাত্রলীগের আয়োজিত সকল কর্মসূচিকে সফল করবার জন্য আশাবাদ ব্যাক্ত করেন।




