শিক্ষা

বেরোবিতে সাংবাদিক সমিতির শুভেচ্ছা বিনিময় ও ইফতার মাহফিল

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) আয়োজনে শুভেচ্ছা বিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় এ শুভেচ্ছা বিনিময় ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাংবাদিক সমিতির প্রধান পৃষ্টপোষক অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ (বিটিএফও)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, সাবেক সাধারন সম্পাদক তাবিউর রহমান, শিক্ষকদের সংগঠন নীলদলের সাধারন সম্পাদক সাব্বির আহমেদ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমলেশ চন্দ্র, নুুরুজ্জামান এবং অতুল চন্দ্র সিংহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ সাংবাদিক সমিতির পৃষ্ঠপোষকতার ইচ্ছা পোষন করে বলেন, ‘আমি সব সময় গণমাধ্যমকর্মীদের পাশে থাকি এবং থাকব। কেননা, আমি নিজেও একজন গণমাধ্যমকর্মী। এমনকি আমি বেশ কয়েকটা পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছি। পরিশেষে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।’
ইফতার মাহফিলে সভাপতিত্ত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি তপন কুমার রায়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে সম্মাননা স্মারক প্রদান করেন সাংবাদিক সমিতির সভাপতি তপন কুমার রায়।
সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নুর ইসলাম সংগ্রামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপাচার্যের সহধর্মিনী অ্যাড. ইতরাত আমিন কলিমউল্লাহ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান নোবেল শেখ, দৈনিক সংবাদ রংপুর ব্যুরো প্রধান লিয়াকত হোসেন বাদল, গণমাধ্যম কর্মী মাজহার মান্নান, রিপন, মুকুল, গোয়েন্দা কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এসময় আরো উপস্থিত ছিলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি শাহিন, সাবেক সাধারন সম্পাদক সাইফুল, সহ-সভাপতি এইচ এম নুর-আলম, যুগ্ম সাধারন সম্পাদক ফারুক, অর্থ সম্মপাদক এম আই বকুল, দপ্তর সম্পাদক ইভান, প্রচার সম্পাদক মোবাশ্বের, ক্রীড়া সম্পাদক সালমান, আল-আমিন, রিফাত, সৌম্য, মর্তুজা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button