sliderস্থানিয়

অনুমতি ছাড়া দীর্ঘ অনুপস্থিতি: সিরাজগঞ্জের সাবেক এসপি আরিফুর রহমান বরখাস্ত

মোঃ আব্দুর রব মনসুর,সিরাজগঞ্জ প্রতিনিধি:বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং চাকরি থেকে পলায়নের অভিযোগে সিরাজগঞ্জ জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডলসহ পুলিশের ছয় উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনে সই করেছেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে দীর্ঘদিন বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। এছাড়া সরকারি দায়িত্ব পালনে অবহেলা, কর্তৃপক্ষের আদেশ অমান্য ও বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন বা বিধি অনুযায়ী তিনি খোরপোশ ভাতা পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button