খেলা
ভারতকে হারিয়ে সিরিজে ফিরল নিউজিল্যান্ড

ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড। রাঁচিতে বুধবার অনুষ্ঠিত চতুর্থ একদিনের ম্যাচে নিউজিল্যান্ড জিতেছে ১৯ রানে। ফলে ৫ ম্যাচ সিরিজে ২-২-এ সমতা প্রতিষ্ঠিত হলো।
টসে জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে করে ৭ উইকেটে ২৬০ রান। জবাবে ভারত ৪৮.৪ ওভারে ২৪১ রানে অল আউট হয়ে যায়।
নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেছিলেন মার্টিন গাপ্টিল। সেই সুবাদে তিনিই হয়েছেন ম্যান অব দি ম্যাচ।



