খেলা

বিশ্বকাপের আগেই সবুজ বাজপাখিদের কোটি কোটি ডলার উপহার যুবরাজের

উপহারের পরিমাণ প্রিন্সের কাছে কিছুই নয়। বলতে গেলে হাতের ময়লা! প্রায় ৩৪০ মিলিয়ন ডলার। এই বিপুল পরিমাণ অর্থ অনুদান পেল সৌদি আরবের ফুটবল ক্লাবগুলি। বিশ্বকাপ অভিযানের আগে এই ক্ষুদ্র উপহার ফুটবলের জন্য ব্যয় করতে পেরে আনন্দিত যুবরাজ মুহাম্মদ বিন সালমান। দেশটির ফুটবল ফেডারেশনের (এসএএফএফ) এই অনুদানের খবর জানিয়েছে। বিশ্বকাপের আসরের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষ রাশিয়ার সাথে খেলতে নামছে ‘সবুজ বাজপাখি’ হিসেবে পরিচিত আরব। তার আগেই উপহারে ঝলকে চমকে গেল দুনিয়া।
এক বিবৃতিতে যুবরাজ মুহম্মদ বিন সালমান জানিয়েছেন, দেশে ফুটবল পরিকাঠামো উন্নয়নে খরচ করার জন্যই তিনি এই অনুদান দিয়েছেন। একইসাথে জাতীয় ফুটবল দলকে আগাম শুভেচ্ছাও জানান তিনি।
১৯৯৪ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ আসরে প্রথমবার অংশ নেয় সৌদি আরব। সেই বছরেই তারা বেলজিয়াম ও মরক্কোকে হারিয়ে চমক দিয়েছিল। সর্বশেষ ২০০৬ জার্মানি বিশ্বকাপে আরবের স্থান ছিল ২৮তম।
রাশিয়া বিশ্বকাপে অংশ নিতে দেশ ছেড়েছেন সৌদি ফুটবলাররা। দলের আর্জেন্টাইন কোচ হুয়ান আন্তেনিও পিজ্জির নেতৃত্বে সুইজারল্যান্ডে গিয়ে গা ঘামানোর শিবির করবে তারা। জুরিখে তিন সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ শিবির করছেন কোচ। দেশ ছাড়ার আগে খেলোয়াড়রা যুবরাজ সালমানের সাথেদেখা করেন।
কোচ আন্তোনিও জানান, উদ্বোধনী ম্যাচটা সৌদি আরবের জন্য চ্যালেঞ্জ হলেও, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ছেলেরা। ১৪ জুন মস্কোর ঐতিহাসিক লুজনিকি স্টেডিয়ামে রাশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে সৌদি আরব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button