খেলা

টেস্টে ওপেনিংয়ে রোহিত, মিডলে রাহানেকে চান সৌরভ

টেস্টে রোহিত শর্মাকে ওপেনার হিসাবেই রাখা উচিত বলে মনে করেন সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
বৃহস্পতিবার (২২ আগস্ট) অ্যান্টিগায় ক্যারিবিয়ান সফরে উইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। কিন্তু নিয়মিত ওপেনারের অভাবে ভুগছে ভারতীয় দল। আর এই সময় রোহিতের উপরেই ভরসা রাখার কথাই বলেন সৌরভ।
ক্যারিবিয়ান সফরে রোহিত শর্মার পাশাপাশি ওপেনার হিসাবে দলে রয়েছেন অজিঙ্ক রাহানেও। ডোপিং’র জন্য আপাতত নির্বাসনে রয়েছেন তরুণ ওপেনার পৃথ্বী শ। তাই ওপেনারের দৌড়ে রোহিত না রাহানে এটা খুব কঠিন সিদ্ধান্ত হবে বলে মনে করছেন সৌরভ।
চলতি বছর বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন হিটম্যান রোহিত শর্মা। বিশ্বকাপে একের পর এক ম্যাচে রানের পাহাড় গড়ে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিলেন এই ডান হাতি ওপেনার। ওয়ানডেতে সফল হলেও টেস্টে ভালো প্যারফর্ম করতে পারেননি তিনি। তবে এখনই রোহিতের ওপর ভরসা হারাতে নারাজ সৌরভ। এই প্রসঙ্গে তিনি বলেন,আমার মতে রোহিতকে দিয়েই ওপেন করানো উচিত মিডল অর্ডার সামলানোর ভার দেওয়া হোক রাহানেকে।
ওপেনারের পাশাপাশি উইন্ডিজের বিরুদ্ধে টেস্টে নতুন উইকেটরক্ষক কে হবেন সেই নিয়েও তুমুল জল্পনা চলছে ক্রিকেট মহলে। বাংলার ঋদ্ধিমান সাহা না কি ঋষভ পান্থ, এদের মধ্যে সৌরভের পছন্দ তরুণ পন্থকেই।
ঋষভ পান্থকে সুযোগ দেওয়ার ক্ষেত্রে তিনি বলেন, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দারুণ খেলেছিল পান্থ। সেদিক দিয়ে দেখতে গেলে ঋদ্ধিমানের থেকে পান্থ অনেকটাই এগিয়ে আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button