sliderস্থানিয়

নিয়ামতপুরে বিএনপির উদ্যোগে এমপিকে সংবর্ধনা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বরিবার (২৩ আগস্ট) বিকেল ৫ টায় নিয়ামতপুর উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়াম এ সংবর্ধনা প্রদান করা হয়।

নিয়ামতপুর উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি ইসাহাক আলী সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জি এম কাউসার ইসলাম রতনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী ফরিদা বেগম, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ আলী টিটু,লাকি চৌধুরি আমিনুল ইসলাম (ভিপি), খলিলুর রহমান খলিল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button