slider

রাণীনগরে চুরি করতে গিয়ে জনতার হাতে দুই চোর আটক

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে একটি বাড়িতে ঢুকে চুরি করে পালানোর সময় দুই চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চকমনু মন্ডলের ব্রিজ এলাকায় এ ঘটনাটি ঘটে।
আটককৃতরা হলেন, আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেশন এলাকার বাসিন্দা কালু হোসেন (২৫) ও ডালপট্টির বাসিন্দা রনি হোসেন (২৩)। এ সময় আরও দুই চোর পালিয়ে গেছে বলেও দাবি করেছেন স্থানীয়রা।
বাড়ির মালিক জুয়েল জানান, আমি ব্যবসা করি দোকানে ছিলাম। বাড়িতে আমার স্ত্রী ছিল। সেও দুপুর ১ টার দিকে পার্শ্ববর্তী বাড়িতে যাওয়ার সুযোগে বেশ কয়েকজন চোর প্রাচীর টপকে বাড়ির ভিতরে প্রবেশ করে দরজার তালা ভেঙে ঘরে ঢুকে। এ সময় চোরেরা স্বর্ণের হার, হাতের বালা, কানের দুলসহ প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ২২ হাজার টাকা চুরি করে। কিছুক্ষণ পর আমার স্ত্রী বাড়িতে এলে বাড়ির ভিতরে দুই চোরকে দেখতে পেলে দুই চোর প্রাচীর টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আমার স্ত্রীর চিৎকারে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে ওই দুই চোরকে আটক করে ও বাকি চোরেরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, আটককৃত দুই চোরকে এদিন দুপুরেই রাণীনগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, স্থানীয়রা দুই চোরকে পুলিশে দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button