sliderস্থানিয়

পুকুরে শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে পুকুরে শাক ধুতে গিয়ে পানিতে ডুবে কুলসুম আক্তার লাকী (৩৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড় রামদেবপুর গ্রামের আমিন উল্যাহ টেন্ডল বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কুলসুম আক্তার লাকী একই বাড়ির তাহেরের মেয়ে। তিনি তিন সন্তানের জননী ছিলেন।

স্থানীয়রা জানান, স্বামী বেচু ও তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন কুলসুম। সকালে প্রতিদিনের মতো দুপুরের রান্নার প্রস্তুতি নিতে গিয়ে শাক ধোয়ার জন্য পুকুরঘাটে যান তিনি। একপর্যায়ে ঘাট থেকে পানিতে পড়ে ডুবে যান। পরে স্বজনরা পুকুরে তার মরদেহ ভাসতে দেখতে উদ্ধার করেন। পরিবারের সদস্যদের দাবি, কুলসুম মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button