sliderস্থানিয়

বাউফলে বিনামূল্যে কৃষি বীজ বিতরণ

মো.দুলাল হোসেন,বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স ‘দাবি প্লাস’ কর্মসূচির আওতায় উপজেলায় ১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের কৃষি বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বেলা ২টায় বাউফল উপজেলা ব্র্যাক এলাকা অফিসে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ছালেহ আহমেদের উপস্থিতিতে এ বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক জহুরুল আলম (দাবি), উপজেলা হিসাব ব্যবস্থাপক লিটন কুমার দেবনাথ, এলাকা ব্যবস্থাপক শাহিন হোসেন (প্রগতি), শাখা ব্যবস্থাপক শাহিন হোসেন, সহকারী শাখা ব্যবস্থাপক আজমল হোসেনসহ অন্যান্য সকল কর্মসূচির কর্মীবৃন্দ।

অনুষ্ঠানে ব্র্যাক সীড কর্তৃক উদ্ভাবিত হাইব্রিড জাতের আমন ধান ‘মুক্তি-১’সহ বিভিন্ন প্রজাতির উন্নতমানের বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ২ কেজি আমন ধান (মুক্তি-১) ছাড়াও বেগুন, ঢেঁড়স, শসা, লাউ, ঝিঙ্গা, করলা, পেঁপে, ধুন্দল, চাল কুমড়া, বরবটি, পুঁইশাক ও ডাঁটাশাকসহ মোট ১৩ প্রকারের বীজ প্রদান করা হয়।
এ সময় এলাকা ব্যবস্থাপক (দাবি) জহুরুল আলম বীজ বপন, পরিচর্যা ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে সুবিধাভোগী কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ছালেহ আহমেদ বলেন, “এ ধরনের উদ্যোগ প্রান্তিক কৃষকদের জন্য অত্যন্ত সহায়ক। উন্নত জাতের বীজ ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকের আর্থিক অবস্থার উন্নতি হবে।”
অনুষ্ঠান শেষে কৃষকরা এ উদ্যোগকে সময়োপযোগী ও সহায়ক হিসেবে অভিহিত করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে এ ধারা অব‍্যাহত রাখার জন‍্য ব্রাকের প্রতি অনুরোধ জানান উপস্থিত কৃষকগন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button