sliderস্থানিয়

মানিকগঞ্জে আঞ্চলিক সড়কের সংস্কার কাজ বন্ধ থাকায় জন দূর্ভোগ-ভোগান্তির শেষ নেই

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুর উপজোলার লাউতা হতে বাঠুইমুড়ি আঞ্চলিক সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় জন দূর্ভোগ-ভোগান্তির শেষ নেই এমনটি মন্তব্য করেন ভুক্তভোগী জনসাধারন।

সরেজমিনে তদারকি করে স্থানীয় সূত্রে জানা যায়,আনুমানিক প্রায় ০৪ কিঃমিঃ রাস্তা দীর্ঘদিন ধরে প্রায় ৩-৪ মাস যাবৎ সড়ক সংস্কারের কার্যক্রম বন্ধ থাকায় চরম দূর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।

স্থানীয় ভুক্তভোগী সাধারণ যাত্রীরা জানান,আমাদের ভোগান্তির শেষ নেই।

হ্যালোবাইকের গাড়ি চালকরা বলছেন, আমাদের গাড়ি চালাতে নানাবিধ অসুবিধা হচ্ছে। আমাদের দাবি দ্রুত সড়ক সংস্কারের কাজটি সম্পূর্ণ করা হোক।

উল্লেখ্য, এ অঞ্চলের বৃহত্তম কৃষিপন্য ভাতশালার বিলের অধিকাংশ মালামালের গাড়ি এ সড়ক দিয়ে যানবাহন চলাচল করা সহ স্কুল মুখী শতাধিক স্কুল পড়ুয়া শিক্ষার্থীবৃন্দ এ সড়কে নিয়মিত চলাচল করে।

এ বিষয়ে ৩নং চালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল গফফার জানান, আমি উপজেলা এলজিইডি ও উপজেলা ইউএনও বরাবর একাধিক জানিয়েছি এবং কর্তৃপক্ষ আমাকে আশ্বাস দিয়েছেন দ্রুত সমাধান করবে।

বিষয়টি নিয়ে মানিকগঞ্জ জেলা সহকারী প্রকৌশলী শিমুল গোলদার মুঠোফোনে জানান, মূলত তেলের সংকটের সমসাময়িক সমস্যার কারণে কাজটি সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে এবং আমরা কন্ট্রাক্টরকে এ বিষয়ে জানিয়েছি।

আমরা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার চেষ্টা করছি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button