সিরাজুল ইসলাম, সিংগাইর : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক বাজারে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ টি দোকান পুড়ে যায়। সর্বস্ব হারিয়ে ওই ব্যবসায়িরা অনেকটা নিঃস্ব হয়ে পরে। এদের মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত ৭ জনকে আর্থিক সহযোগিতা দিয়ে পাশে দাড়িয়েছেন সাত্তার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সেবা মুলক প্রতিষ্ঠান সাত্তার ফাউন্ডেশন।
গত বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানটির ঢাকাস্থ কার্যালয় থেকে বেশি ক্ষতিগ্রস্ত ৭ ব্যবসায়ির হাতে নগদ ৪ লক্ষ ৪০ হাজার টাকা তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সাত্তার খান।
অনুদান পাওয়া ব্যবসায়িরা হলেন- মো.নুরুল ইসলাম, মো.লালন মিয়া, মো.বাবুল বিশ্বাস, মো. আবদুল আজিজ, মেহের আলী, মিন্টু দত্ত এবং সুমন দত্ত।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরু, জাতীয়তাবাদী যুবদল মানিকগঞ্জ সদর উপজেলা শাখার আহবায়ক সাইফুল ইসলাম ও হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহিদুল ইসলাম মাহি।
অনুদান প্রাপ্ত ব্যবসায়িরা জানান, আগুন আমদের সব পুড়িয়ে নিঃস্ব করে দিয়েছে। ঈদের আগে পরিবার পরিজন নিয়ে কি করবো বুঝতে পারছিলাম না। ঠিক এই সময়ে মানবিক মানুষ সিংগাইরের সফল ব্যবসায়ি সাত্তার সাহেবের আর্থিক সহযোগিতা আমাদের ঘুরে দাড়াতে সহায়ক হবে।
উল্লেখ্য, সাত্তার ফাউন্ডেশন শুরু থেকেই সিংগাইর,হরিরামপুর তথা মানিকগঞ্জের মসজিদ-মাদরাসায় দান অনুদানসহ দুঃস্থ, অসহায় এবং গরীর রোগীদের আর্থিক সহযোগিতা করে আসছে।



