sliderস্থানিয়

নীলফামারীতে বাজারে অবৈধ টিনসেট উচ্ছেদ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়ন-এর ভবানীগঞ্জ এলাকার বাজারে সরকারি জমি অবৈধভাবে দখল করে নির্মিত চারটি টিনশেড উচ্ছেদ করেছে ইউনিয়ন ভূমি অফিস।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৩টায় পরিচালিত অভিযানে বাজারের অভ্যন্তরে প্রায় ১০০ ফুট দৈর্ঘ্যের মোট ৪টি টিনশেড স্থাপনা অপসারণ করা হয়।
ভূমি অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে এসব স্থাপনা নির্মাণ করা হয়েছিল। বিষয়টি চিহ্নিত হওয়ার পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন গোড়গ্রাম ইউনিয়ন ভূমি সহকারী (তহশিলদার) মোঃ কাওসার ই হুদা। তিনি জানান, অবৈধভাবে দখল করা চারটি টিনসেট উচ্ছেদ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button