sliderস্থানিয়

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, জরিমানা

নীলফামারী প্রতিনিধি: পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার গাছবাড়ি এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আনুমানিক ০৪ (চার) কেজি নিষিদ্ধ পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এ সময় নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রয়ের দায়ে মেসার্স মায়ের দোয়া স্টোরকে ৫০০/-(পাঁচশত) টাকা জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজীর ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ্-আল-মামুন।

এ সময় অন্যান্য দোকান মালিকদেরও নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রয় না করার জন্য সতর্ক করা হয় এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে নীলফামারী পুলিশ বিভাগের একটি চৌকস দল সহযোগিতা করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button