sliderস্থানিয়

সিংগাইরে ভাসমান শীতার্তদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

সিরাজুল ইসলাম, সিংগাইর : সারা দেশের মতো সিংগাইরে জেঁকে বসেছে শীত। আর এই সময়ে দুঃস্থ, অসহায় ভাসমান শীতার্তদের শীত নিবারনে কম্বল নিয়ে হাজির হয়েছেন উপজেলা প্রশাসন। ২০২৫-২৬ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত কম্বল হতে ১’শ কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার ।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৭ টার দিকে সিংগাইর পৌর বাসস্ট্যান্ড এলাকায় ১০০ জন শীতার্ত’র মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-সহকারি কমিশনার(ভূমি) মো.হাবেল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মো.হাবিবুল বাশার চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী মো.নজরুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আহাদী হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার খারুন্নাহার বলেন, ভাসমান দু:স্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ শুরু করেছি । যতদিন শীত আছে ততদিন এ কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button