হরিরামপুরে দলিতদের স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য সেবা

নাসির উদ্দিন,হরিরামপুর, মানিকগঞ্জ : “সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পুরণে প্রজন্মের ভুমিকা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের হাটবাসুদেবপুর গ্রামে বারসিক ও রবিদাসদের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ক্যাম্পে ডাঃ তৌফিকুল করিম হরিরামপুর প্রবীণ, শিশু ও তরুণদের ফ্রি চিকিৎসা পত্র দেয় এবং রোগীদের খাবার স্যালাই দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ ব্যক্তিত্ব চামেলি রবিদাস, হাটবাসুদেবপুর, হরিরামপুর, মানিকগঞ্জ।
উক্ত স্বাস্থ্য ক্যাম্পে জন সচেতনতামুলক আলোচনা করেন ডাঃ তৌফিকুল করিম,এমবিবিএস, সমাজ সেবক ও উদ্যোক্ত স্বপন রবিদাস, তরুণ উদ্যোক্তা তপন রবিদাস, বারসিক প্রোগ্রাম অফিসার সত্যরঞ্জন সাহা ও মুকতার হোসেন হরিরামপুর, বলেন আমাদের দেশে গ্রামে-গঞ্জে অধিকাংশ পরিবারেই প্রবীণ লোক জন আছে। এই প্রবীণ ব্যক্তিগণ নিজের পরিবারের ও দেশের উন্নয়নে মেধা ও শ্রম আতœ বিনিযোগ করেন। প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগানোর মাধ্যমে দেশ ও পরিবারের উন্নয়ন হয়েছে। অনেক পরিবারেই দেখা যায় প্রবীণ ব্যক্তিগণ বয়সের ভারে নিজের প্রয়োজনীয় কাজ করতে পারে না। তাদের প্রয়োজন পরিবারের মানুষদের সেবা সহযোগিতার। অনেক পরিবারেই প্রবীণ ব্যক্তিগণ সেবা সহযোগিতা পাই না। প্রবীণ ব্যক্তিদের সেবা সহযোগিতার মাধ্যমে পরিবারের শান্তি ফিরিয়ে আনার তাগিদ দেওয়া হয়। পরিশেষে প্রবীণ অধিকার সুরক্ষা আইন সম্পর্কে আলোচনার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি হয়। অংশগ্রহনকারীদের সরকারের নিকট প্রত্যাশা আমরা যারা প্রবীণ ব্যক্তি এখনও ভাতা পাইনি, তাদের দ্রুত ভাতার ব্যবস্থা করা।


