
মোঃ শাহ আলম, দৌলতপুর প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া’র আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বাদ আছর দৌলতপুর উপজেলা যুবদল ও মানিকগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত এস এ জিন্নাহ কবির এর আয়োজনে দৌলতপুর উপজেলা যুবদলের অফিসে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুস সালাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসেন, যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, চকমিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ রুহুল আমিন,যুবদল নেতা মোঃ রেজাউল করিম, চকমিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুবকর সিদ্দিক, মোঃ আনন্দ মিয়া, সদস্য সচিব আব্দুল হামিদ,যুব দল নেতা মোঃ মোশারফ হোসেন, যুবদল নেতা মোঃ গাজী মিয়া, খলসী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ পিন্টু প্রধান, চরকাটারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রিপন মিয়া,খলসী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ডাঃ জাহিদ, চকমিরপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রমজান আলী রেজা, চকমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান,৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলিনুর ফকির প্রমুখ।
এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

