
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খানম রিতার নির্দেশনায় ফ্রী মেডিকেল অনুষ্ঠিত হয়।
৬ ডিসেম্বর সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ঘোস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সারাদিন ব্যাপি ফ্রী মেডিকেল অনুষ্ঠিত হয়েছে। ২-৩ হাজার দুঃস্থ ও অসহায়দের মাঝে ফ্রী মেডিকেল সেবা প্রদান করা হয়।
মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা জানান, অসহায় ও দুঃস্থ এবং মেহনতি খেটে খাওয়া মানুষের পাশে থেকে সারাজীবন কাজ করার দৃঢ প্রত্যাশা ব্যক্ত করেন।




