slider
ফেনীতে মানবাধিকার সংরক্ষণ ও বাস্তবায়ন শীর্ষক সেমিনার

ফেনী প্রতিনিধি : ফেনীতে মানবাধিকার সংরক্ষণ ও বাস্তবায়ন করনীয় শীর্ষক সেমিনার বৃহস্পতিবার বিকেলে ক্রাউন ওয়েস্ট রেস্টুরেন্টে অনুস্টিত হয়েছে। নির্বাহি পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান এম ইব্রাহিম পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর নিতাই চরন ভৌমিক, রাজনৈতিক বিশ্লেষক গবেষক শ ম শাহ আলম,মফস্বল সাংবাদিক ফোরামের নেতা জসিম মাহমুদ, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আরটিভি,দৈনিক যায়যায়দিনের ফেনী প্রতিনিধি আজাদ মালদার সহ বিভিন্ন পেশার লোকজন। অনুস্টানে আরো বক্তব্য রাখেন গন্যমান্য ব্যক্তিবর্গ। শেষে সমাজের বিভিন্ন পেশায় অবদানের জন্য ক্রেস্ট ও পদক দেয়া হয়।




