Uncategorized

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি শপিং মলে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র সার্জেন্ট মার্ক ফ্রান্সিস বলেন, বারলিংটনের কাসকেড মলের ওই বন্দুকধারী একজন হিস্পানিক বলে তাদের সন্দেহ। তিনি ধূসর রঙের পোশাক পরেছিলেন।
মার্ক ফ্রান্সিস সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া বার্তায় প্রথমে গুলিতে চারজন নিহত হওয়ার খবর জানান। পরে সাংবাদিকদের জানান, গুলিতে তিনজন নারী নিহত ও দুজন পুরুষ আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। পরে সে মারা যায়।
এএফপির খবরে জানানো হয়, ভিডিও ফুটেজে একজন যুবককে রাইফেল হাতে দেখা গেছে। খুব কাছ থেকেও ওই বন্দুকধারীকে স্পষ্ট দেখা যায়নি।
সিএনএনের খবরে জানা যায়, স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে মলে গুলি চলেছে বলে পুলিশ খবর যায়। শপিং মলটি ওয়াশিংটনের সিয়াটল এলাকা থেকে ১১০ কিলোমিটার দূরে।
রাজ্য পুলিশ কর্মকর্তা রিক জনসন বলেন, এখন তাঁদের মাথায় বিভিন্ন চিন্তা ঘুরছে। তারা এখন বিভিন্ন প্রত্যক্ষদর্শী ব্যক্তির সাক্ষাৎকার নিচ্ছেন, যাতে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ধারণা পেতে পারেন। ওই এলাকার কাছাকাছি লোকদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় ফ্রান্সিস বলেন, পুলিশ পৌঁছানোর আগে মল থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে বের হয়ে চলে যেতে দেখা গেছে। মলটি ফাঁকা করে দেওয়া হয়েছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। আহত ব্যক্তিদের সেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।
মল এলাকার আশপাশে সন্দেহভাজন বন্দুকধারীকে খুঁজছে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও শিকারি কুকুর।
পুলিশের মুখপাত্র ফ্রান্সিস বলেন, বেঁচে যাওয়া ব্যক্তিদের একটি বাসে করে নিকটবর্তী গির্জায় নিয়ে যাওয়া হয়েছে।
সিয়াটলের রেডিও সংস্থা কোমো নিউজকে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, একজন বন্দুকধারী একটি দোকানে ঢুকে নির্বিচারে গুলিবর্ষণ করে। সঙ্গে সঙ্গে আশপাশের ব্যবসাকেন্দ্রগুলো বন্ধ করে দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button