জাতীয় কবির জন্মবার্ষিকিতে শিবালয়ে নানা আয়োজন

জাতীয় কবির স্মৃতি বিজরিত শিবালয়ের তেওতা জমিদার বাড়ি
শিবালয় সংবাদদাতা : ‘নজরুল-চেতনায় বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে এ বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী পালনে জেলা প্রশাসন কবিপত্নী প্রমীলার জন্মস্থান শিবালয়ের তেওতায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় প্রমীলার জন্মভিটায় কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য র্যালি। তেওতা জমিদার বাড়ি আঙ্গিনায় নির্মিত নজরুল-প্রমীলা মঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাবুল মিয়া জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
নজরুল-প্রমীলা স্মৃতি বিজড়িত তেওতায় জমিদার বাড়ি সংরক্ষণে সরকার ইতোমধ্যে ১০ একর জায়গা প্রতœতত্ব বিভাগে ন্যস্ত করেছে। এ বিভাগ জমিদার বাড়ির মূল ভবনের দুটি কক্ষে নজরুল স্মৃতি জাদুঘর স্থাপন ও নবরত্ন মঠ সংস্কার করে। জেলা-উপজেলা প্রশাসন এ বাড়ির দুটি পুকুর ঘাট সংস্কার ও নজরুল প্রমীলা মঞ্চ তৈরি করেছে। এক দশক আগে কবির স্মৃতি রক্ষার্থে স্থানীয় নজরুল সাহিত্যপ্রেমীরা বিভিন্ন সংগঠন গড়ে তুলেন।
শিবালয় নজরুল-প্রমীলা ইনস্টিটিউট সভাপতি সম্পাদক সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর জানান, প্রত্নতত্ব বিভাগ তেওতা জমিদার বাড়ি ঘিরে নানা প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে বিভিন্ন স্থাপনা ক্রমেই ধ্বংস হচ্ছে।




