sliderস্থানিয়

কাপাসিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ

আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মাসকলাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বীজ ও বিভিন্ন প্রকার সার বিতরণ করা হয়।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।
মাসকলাই চাষের জন্য প্রতি কৃষককে বিঘা প্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়। আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন। এসময় অন্যান্যের মাঝে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আশরাফুল্লাহ্, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আতিকুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার অলি ভৌমিক, সুরাইয়া আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন সহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button