
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের অকুতোভয় সৈনিক মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল ইসলাম খান সজীব।
সূত্রে জানা যায়, ঐতিহাসিক ৪ আগস্ট ২০২৪ জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ৪ আগস্ট ২০২৪ দুপুর ১.৪৫ মিনিট কি ২ টার দিকে বাসস্ট্যান্ডে ফুট ওভার ব্রিজের নিচে ফল পট্টির মোর ওখান থেকে ছড়রা গুলি এসে বাম চোখে ভিতরে লেগে গুরতরে আহত হয়েছিলো সাব। বাম হাত/পা সহ শরীরে ১০/১২টি গুলি লেগে। তখন আমাকে প্রথমে মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ইমার্জেন্সিতে দেখার পর চোখের ডাক্তার আমাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠিয়ে দেন। কারণ আমার চোখের ভিতরে রক্তক্ষরণ হয়েছে, দ্রুত অপারেশন না করলে চোখ নষ্ট হয়ে যাবে ডাক্তার বলেন। এখন পর্যন্ত আমি চোখের চিকিৎসাধীন অবস্থায় আছি।
মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজ_খানম_রিতা তার চিকিৎসার যাবতীয় খরচ বহন করেছেন এবং দূঃসময়ে জেলা ছাত্রদলের খোজ খবর নেওয়া সহ সর্বদা পাশে দাড়িয়েছেন ।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল ইসলাম খান সজীব আরো জানান, বিগত ১৭ বছর সরকার বিরোধী আন্দোলন সহ গত বছর জুলাই আন্দোলনের অকুতোভয় সৈনিক, স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল ইসলাম খান সজীব। জেল-জুলুম সহ নানা নির্যাতনের শিকার হয়েছিলো জেলা ছাত্রদলের এই ছাত্রদলের নেতা।
সূত্রে জানা গেছে, তিনি অবরোধ সহ ডামি নির্বাচনের বিরুদ্ধে মশাল মিছিল, জনসচেতনতামূলক,স্টিকার বিতরন সহ কেন্দ্র ঘোষিত যাবতীয় মিছিল সমাবেশ ও কর্মসূচিতে সক্রিয় অংশ গ্রহন করেন।




