
নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর মিরপুরে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে কিছুদিন পূর্বে মিরপুর সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিঃ নামে একটি সমিতির আত্মপ্রকাশ ঘটে। গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে সভাপতি এস এম জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ হায়দার, সিঃ সহসভাপতি হিসেবে আসাদুজ্জামান তালুকদার, যুগ্ন সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ কে নির্বাচিত করে।
গতকাল (মঙ্গলবার) রাত ৮ ঘটিকায় সমিতির অস্থায়ী কার্যালয়ে সকল সদস্যের উপস্থিতিতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। উক্ত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে আজিজুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী মুবিন,সহ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর আখতারুজ্জামান তারেক,সহ-সাংগঠনিক সম্পাদক পদে ওমর ফারুক নিলয়, কোষাধক্ষ ভুইয়া কামরুল হাসান সোহাগ, সহ- কোষাধক্ষ আব্দুল করিম রনি, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নুর, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক কৌশিক আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ মুসা মিয়া,এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন মির্জা আমিন আহমেদ, মনিরুজ্জামান মনি, এসএম জীবন ও বাহাউদ্দিন তালুকদার।
উক্ত কমিটি আগামী ১ বছরের জন্য নির্বাচিত করা হয়েছে।


