
নিজস্ব প্রতিবেদক :”নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি” এ প্রতিপাদ্যে মানিকগঞ্জের সিংগাইরে ৩ দিনব্যাপি ভূমি মেলার শুভ উদ্বোধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৫ মে) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভায় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এস.এম আব্দুল্লাহ বিন শফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগ।তিনি বলেন,আধুনিক বাংলাদেশ বিনির্মাণে জনবান্ধব ভূমি সেবা জনসাধারণের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়া এবং ভূমি সংক্রান্ত সেবাসমূহ অটোমেশন করা। মেলায় ভুূমি সংক্রান্ত বিভিন্ন ধরনের সেবা নিতে পারবেন বলেও জানান তিনি। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সহকারি পুলিশ সুপার(সিংগাইর সার্কেল) মো.ফাহিম আসজাদ। এতে উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:মো.সাজেদুল ইসলাম,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম শাহিনুজ্জামান শিশির,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক, সমাজ সেবা অফিসার মো.মঞ্জুরুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.আহাদী হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা(নায়েব) ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ ভূমি সেবা গ্রহীতারা। মেলায় কুইজ প্রতিযোগিতা, খাজনা পরিশোধসহ বিভিন্ন সেবা নিতে পারবেন সেবাগ্রহীতারা।




