slider

নাটোরে যক্ষা বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

নাটোর প্রতিনিধি : ‘বিনিয়োগ করি যক্ষা নির্মৃলে, জীবন বাচাঁই সবাই মিলে’ এই প্রতিবাদ্য নিয়ে নাটোরে যক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার(৬ মার্চ) বিকেলে নাটোর শহরের লাজিজ রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) আয়োজনে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে যক্ষা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এনামুর রহমান চিনুর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্যে রাখেন, নাটোর যক্ষাব্যাধি হাসপাতাল(টিবি) মেডিকেল অফিসার ডা. আজিজা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, নাটোর সিভিল সার্জন মেডিকেল অফিসার ডা. রাসেল, রাজশাহী যক্ষাব্যাধি মেডিকেল কর্মকর্তা শামীম রেজা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, নাটোর প্রেসক্লাবের সভাপতি, ফরাজী রফিক আহমেদ বাবন, প্রথম আলো’র জেলা প্রতিনিধি মুক্তার হোসেন, বাংলাদেশ প্রতিদিন’র জেলা প্রতিনিধি নাসিম উদ্দিন নাসিম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button