
রাসেল আহমেদ, সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রতিবেশীর ছয় বছরের ছেলেকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই এলাকার তরুণ মোঃ তাওহীদ (১৯) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সাটুরিয়া উপজেলার, সদর ইউনিয়নে উত্তর কাওন্নারা গ্রামে । মোঃ তাওহীদ ঐ এলাকার শরীফুল ইসলামের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার পুলিশ ।
অভিযোগ থেকে জানা যায়,রবিবার (২৮) জুন বিকাল ৩টার দিকে ছেলেটি বাড়ির পাশে খেলছিল। এ সময় তাকে পাশের একটি পাটক্ষেতে নিয়ে যায় তাওহীদ। সেখানে শিশুটিকে বলাৎকার করে। পরে শিশুটিকে ঘটনাস্থলে রেখে পালিয়ে যান অভিযুক্ত তরুণ। শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানালে তাকে প্রথমে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এবং চিকিৎসকদের পরামর্শে পরে তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সে বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি।
শিশুটির বাবা বলেছেন, ছেলেকে নিয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। আমি এই জঘন্য অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
সাটুরিয়া থানার ওসি মোঃ মোশাররফ হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন এবং বলেছেন ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তরুণের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।



