
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে সূর্যোদয় একতা যুব সংঘের উদ্যোগে নিউ ফাইভ স্টার প্রিন্টিং প্রেসের প্রোঃ মোঃ লাল মিয়া ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় আলিফ স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
১৯ জুন শুক্রবার বিকালে উপজেলার পাটগ্রাম মাঠ প্রাঙ্গণে উৎসব মুখর নান্দনিক পরিবেশে ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যে প্রতিযোগিতামূলক ও উত্তেজনাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী ওবায়দুর রহমান বাবুল, সাবেক ধূলশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুষার প্রমূখ।
উল্লেখ্য,খেলায় ব্রাজিলকে ০২–০১ গোলে হারিয়ে জয় তুলে নেয় আর্জেন্টিনা।
ম্যাচ ঘিরে মাঠে ছিল ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস ও আনন্দঘন।



