
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুনের সাথে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব ও নিয়ামতপুর প্রেস ক্লাব সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনি আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আলমগীর মন্ডল, সাংগঠনিক সম্পাদক মিলন হোসন, দপ্তর সম্পাদক শাকিল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান ইসলাম, সদস্য সাগর দাস, রতন, মেহেদী হাসান, নিয়ামতপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন শেখ, সদস্য জাকির হোসেন, তৈবুর রহমান প্রমূখ।




