slider

শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-২

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মহল্লার লোকজনের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত এবং আহত হয়েছে আরো ২০ জন। এ সময় কমপক্ষে ৫ টি দোকান লুটপাট হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো মিজানুর রহমান ও শ্রাবণ।

পুলিশ ও এলাকাবাসীদের সুত্রে জানা গেছে, শেরপুর পৌর শহরের গৌরীপুর ও খোয়ারপাড় মহল্লার দুই দল কিশোরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জেরে দুই মহল্লার লোকজন রাত সাড়ে ১০টার দিকে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গৌরীপুর মহল্লার ট্রলি চালক মিজানকে খোয়ারারপাড় শাপলা চত্বর এলাকার লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের দুটি দল তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপর আহত শ্রাবনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যান্য আহতরা শেরপুর ও ময়মনসিংহে চিকিৎসাধীন রয়েছে। তবে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button