sliderস্থানিয়

দৌলতপুরে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা

কাউছার মিয়া,দৌলতপুর প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় খলসী ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চকমিরপুর ইউনিয়ন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দৌলতপুর সরকারি প্রমোদা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় দুই দলই দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মোট ৮টি দল অংশ গ্রহণ করে।

উৎসবমুখর পরিবেশে খেলা শুরু হয়। পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় দর্শকরাও খেলাটি উপভোগ করেন।
প্রতিযোগিতার শুরু থেকেই দলগুলোর মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা, উৎসাহ, নিজেদেরকে প্রমাণ করার প্রতিযোগিতা ও প্রাণবন্ত ক্রীড়ানৈপুণ্য। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ কাবাডি চ্যাম্পিয়নশিপের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি,সহযোগিতা ও সৌহার্দ্য আরও জোরদার হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধ। টুর্নামেন্টের উদ্বোধন করেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুল কাদের সিদ্দিকী,দৌলতপুর সরকারি প্রমোদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান,দৌলতপুর থানা (ওসি তদন্ত) আবু তালেব,সিনিয়র শিক্ষক মো. মফিজুল ইসলাম, সহকারী শিক্ষক মো. শরিফুল ইসলাম সেন্টু,সমাজ সেবক মো. বাবুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী দলসমূহকে অভিনন্দন জানান এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে তাদের ক্রীড়া নৈপুণ্যের জন্য প্রশংসা করেন। অনুষ্ঠানে উপজেলা কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিপুলসংখ্যক ক্রীড়ামোদীর উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button