আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুর বেগুনবাড়ি রেলগেটে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চার যাত্রী। ১৭ ফ্রেব্রুয়ারী শুক্রবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। অনুমোদিত রেলগেট না হওয়ায় সেখানে গেটম্যান ছিলেন না।
নিহত অটোরিক্স চালক হলেন আতাউর রহমান (৪৮)। তিনি আক্কেলপুর উপজেলার রোয়াইড় গ্রামের মোতারব হোসেনের ছেলে। আহত ব্যক্তিরা হচ্ছেন মজিদা বেগম (৪১), ফাতেমা বেগম (৪২), তানিয়া খাতুন (১২) ও আজমিরা আক্তার (১৩)। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিয়েছেন।
স্থানীয় সুত্রে জানাযায়, অটোরিকশাটি রেলগেটে ওঠার পর উল্টে যায়। তখন চারজন নারী যাত্রী রেললাইনের পাশে পড়ে যায়। ট্রেন আসা দেখে চালক তাঁর অটোরিকশাটি রেললাইনের ওপর থেকে সরাতে যান। এ সময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় ও ধাক্কায় চালকের মাথা ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান।
আক্কেলপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার হাসিবুল ইসলাম বলেন, বেগুনবাড়ি রেলগেটটি রেলওয়ের অনুমোদনহীন। এ কারণে সেখানে কোনো গেটম্যান নেই।




