sliderস্থানিয়

দুর্গোৎসবে ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের জন্য ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক থাকবে।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন জানান, ভারতের মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে। ২৪ অক্টোবর থেকে কার্যক্রম আবারও স্বাভাবিক হবে।

বন্দর সূত্রে জানা গেছে, ছুটির সময়ে ভারত থেকে আমদানিপণ্যবাহী কোনো ট্রাক সোনামসজিদ বন্দরে প্রবেশ করবে না। একইভাবে বাংলাদেশ থেকেও রপ্তানিপণ্যবাহী ট্রাক ভারতে যাবে না। তবে দুই দেশের খালি ট্রাক নিজ নিজ দেশে ফিরে যেতে পারবে।

সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে সীমিত পরিসরে পণ্য ওঠানো-নামানো, পরিবহন ও গুদামজাতকরণের কাজ চলবে।

সোনামসজিদ ইমিগ্রেশন কর্মকর্তা এসআই জামিরুল ইসলাম বলেন, বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনের মাধ্যমে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button