slider

পিরোজপুরে সাঈদীর ওয়াজ বাজানোর কারণে জামায়াত নেতাকে কুপিয়েছে আ’লীগ

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের জিয়ানগর ইন্দুরকানীতে আল্লামা সাঈদীর ওয়াজ বাজানো নিয়ে হুমকি দিয়ে আসছিলেন কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী, আহত শাহজাহানের অভিযোগ সূত্রে জানা যায় গত তিনদিন ধরে সাঈদী সাহেবের ওয়াজ তার দোকানে বসে বাজাচ্ছেন কয়েকজন স্থানীয় আওয়ামী লীগ তাকে বার বার বন্ধ করতে বলেন সে বন্ধ না করলে আজ সকালে দশটার দিকে আওয়ামী লীগের বিভিন্ন লোকজনকে একত্রিত করে দেশীয় অস্ত্র নিয়ে তার উপরে হামলা করে, এ হামলায় মোহাম্মদ তরিকুল তাকে লক্ষ্য করে রামদা দিয়ে মাথায় কোপ দেয় তাতে শাহজাহানের মাথায় গুরুতর যখন হয় এবং ওখানে লুটে পড়েন, তার শরীরে এ্যালোপেতারি কোপের চিহ্ন দেখা যায়,

শাহজাহানের ভাষ্যমতে স্থানীয় আওয়ামী লীগ নেতা সাঈদ ও সজীবের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্র সহ তার উপরে হামলা চালানো হয়, হামলায় তার বড় ভাই আব্দুর রশিদ এবং আব্দুর রশিদের স্ত্রী শাহজাহানের স্ত্রী সহ কয়েকজন আহত হয়, শাজাহানকে উন্নত চিকিৎসার জন্য ইন্দুরকানি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়,এই নিউজ লেখা পর্যন্ত তার অবস্থা আশঙ্কা জনক ছিল।
আহত শাজাহান গাজী (৫৫) ইন্দুরকানি সদর ইউনিয়নের সেউটিবাড়িয়া গ্রামে বাসিন্দা ও স্থানীয় আমতলা ওয়ার্ডের জামায়াত ইসলামের সভাপতি।

জিয়ানগর ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্য সাংবাদিকদের কে জানান তারা খবরটি পেয়েছে এবং একটি পুলিশের টিম ঘটনাস্থলে পাঠিয়েছেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button