নিয়ামতপুর উপজেলা ভাইস চেয়ারম্যানের মৃত্যুতে শোক সভা

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডলের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ইমতিয়াজ মোরশেদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, থানার অফিসার ইনর্চাজ আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হাসান মিলন, নওগাঁ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, আইসিটি কর্মকর্তা রাসেল রানা, সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, ভাবিচা ইউনিয়নের চেয়ারম্যান ওবাইদুল হক, বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন প্রমুখ। উল্লেখ্য, গত ১লা জুন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।




